আমাদের বর্তমান ভাসছে
জলে
ভবিষ্যতের সন্ধানে এখনও আমরা
ফুল ফুটুক হৃদিকমলে
~পিন্টু মুকুল
সম্পাদক
ঠিক কবিতা নয়
অ নি ন্দ্য পা ল
স্ক্রল
আ শী ষ মা হা ত
মন খারাপীর কান্না
র ণ্দী পা স র কা র
মনের কথা
প্র ন ব রু দ্র
না ভাবাই ভালো!
সৌ মে ন দে ব না থ
রক্তমাংসকথন
অ মি ত পা টো য়া রি
গো বি ন্দ মো দ ক
বধ্যভূমি
জি ল্লু র র হ মা ন
র ত ন ব সা ক
অনেক কষ্টের
চিত্র ঋণ : প্রিয়াঙ্কা চক্রবর্তী
অ মি ত চ ক্র ব র্তী
ষড়যন্ত্র ও প্রেমের কবিতা
অ মি তা ভ দা স
পাখি পুরাণ-২
অ র্ঘ দী প পা নি গ্রা হী
বৃষ্টি বয়ে যায়
আ শী ষ মা হা ত
মধ্যবিত্তের কথা
প্র সা দ সিং
বেদনা প্রসঙ্গে
উ দ য় শং ক র দু র্জ য়
আলপিনে জড়ানো জ্যোৎস্না
প্রা ণ কৃ ষ্ণ ঘো ষ
ভোর
প্র ন ব রু দ্র
নুপূরের ঝর্ণা
শু ভ জি ৎ দা স
ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা
● সূচিপত্র
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
বি.দ্র. - আমাদের দ্বিতীয় সংখ্যাটি প্রকাশিত হল। তৃতীয় ও চতুর্থ সংখ্যা প্রকাশিত হবে December ও January মাসে প্রকাশিত হবে।
চিত্র ঋণ : সৌমিতা মন্ডল
সম্পাদকীয়
শরতের মেঘের মতোই পুঞ্জিত হোক কবি-জীবন...
~~পিন্টু মুকুল
সম্পাদক
ঠিক কবিতা নয়
আগুন ভর্তি জাহাজ
গাছ
আশীষ মাহাত
ঠাকুমা আর ঠাকুরদা মিলে বাড়ি উঠোনে
একটি গাছ পুঁতে গেছে দীর্ঘকাল আগে
এখন গাছটা পাহাড়ের মতো বড় হয়ে
ফলফুল ডাল পালায় দীর্ঘ বিস্তার করেছে
আমি আর ভাই মিলে সকালের ঘ্রাণ থেকে
আমাদের সমস্ত প্রয়োজনী তুলেনিই
শেকড় টুকু বাদে । জানি শেকড় কেটে নিলে
আমরা সর্বহারা হয়ে পড়বো
হঠাৎ একদিন দেখি
দিনের পর দিন রোদের প্রখর তাপে
দাঁড়িয়ে থেকে থেকে গাছটার ভিতরে ফুটে উঠছে
প্যারালাইসিস বাবার প্রতিচ্ছবি
ব্রহ্ম ডাঙা
বাদ্যযন্ত্র
কবিতার জন্মের অপেক্ষায়
ভালোবাসি
অভিষেক ঘোষ
ঘোড়ার ডিম
তাপসকিরণ রায়
একটা ঘোড়ার ডিম জন্ম নিচ্ছে--
তুমিও তোমার চোখের আড়ালে সৃষ্ট হচ্ছে গভীর অতল
তোমার তোলপাড় ভাবনাগুলি একত্রিত জটপাক খাচ্ছে
সত্যি কেমন মিথ্যা হয়ে যাচ্ছে, নকলে কেমন রং চড়ছে দেখো !
একদিন দেখতে পেলে তুমি শ্যামপটে এক সাদা আস্তরণ,
আর কোন রঙ ধরছে না সেখানে।
শুধু একটা রং তোমার চোখের সামনে
অথবা চোখের মধ্যে তুমিও অদৃশ্য হয়ে যেতে পারো।
আছি, নেই-এর মাঝখানে চোখের সাদা এক পরত
কথার বেচাকেনা, তুমি লাল তরলে চুমুক দিয়ে দেখলে, অনিষ্ট,
তোমায় অনেকগুলো রং ছেঁকে ধরছে।
শেষপর্যন্ত অন্ধকার, আবার আলো ফোটার সময় এলো,
তখন তুমি নেই--অনর্থক মাঝখানের আবৃত্তিগুলি খুঁজে ফিরছ।
একদিন প্রত্যুষে জেগে উঠে দেখলে, দিকবলয়ের কাছাকাছি
সাদা গোলাকার একটা ডিম ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে,
সেটা আকারে বৃহৎ ও শূন্যাকার
তুমি প্রত্যুষের আধো-আলো অন্ধকারে ঠাওর করতে পারছিলে না--
আসলেই সেখানে একটা ঘোড়ার ডিম জন্ম নিতে নিতে বারবার ভেঙে পড়ছে !অকৃত্রিম ভালোবাসা
বিনোদ মণ্ডল
তুমি কি পারবে বলো....
এই প্রকৃতিতে আমায় তেমন করে ভালোবাসতে?
ঠিক যেমন করে পাহাড়ি ঝর্না ভালোবাসে নদীকে নদী ভালোবাসে নীল সমুদ্রের মায়াবী হাতছানি,
আবেগে মিশে যায় দুজনে মোহনায়
মিলেমিশে হয়ে যায় একাকার
যেমন করে চাঁদ ভালোবাসে পৃথিবীকে,
পূর্ণিমা রাতে ধারকৃত মলিন আলোক মালা দিয়ে
সাজিয়ে দেয় তার প্রতিবেশী পৃথিবীকে
স্বপ্নালু আলোয় উদ্ভাসিত করে রাখে একদিক
যেমন ভাবে শিকড় ভালোবাসে মাটিকে,
সকলের অগোচরে চুপিসারে
একটু একটু করে পৌছে যায়,
মাটির অনেক গভীর থেকে গভীরতর অন্ধকারে
যেভাবে আকাশ ভালোবাসে মেঘেদের
তার বুকে জায়গা করে দেয় অবিরাম অনবরত,
যাতে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়াতে পারে মেঘ
আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আনন্দে
যেভাবে সবুজ ভালোবাসে বৃষ্টিকে
সবুজের ডাক শুনে বৃষ্টিধারা
নেমে আসে রিমঝিম নুপুরের ছন্দে
সবুজ হয়ে ওঠে আরও সবুজাভ আরও চঞ্চল
জেনো, তোমার ভালোবাসার শিকলে
ঠিক সেভাবেই আমি বাঁধা পরতে চাই বারবার।
সম্পাদকীয় :
শব্দ জাগছে। আঁধার ভ্রুকুটি থেকে জাগছে আলো। ঘুম ভাঙছে। ঘুমের ভিতর থেকে বাসল কেউ ভালো....
মাটিতে পড়ে মন্দার একাই আলো ছড়াল
--- পিন্টু মুকুল
সম্পাদক
ঠিক কবিতা নয়